স্বাস্থ্য ক্যাডারে ২১ জনের সুপারিশ স্থগিত, বাতিল ২ জনের

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২১:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

স্বাস্থ্য ক্যাডারে ২১ জনের সুপারিশ স্থগিত, বাতিল ২ জনের

ছবি: সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারের ২১ জন প্রার্থীর নিয়োগের সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে রয়েছেন ১৯ জন সহকারী সার্জন ও ২ জন সহকারী ডেন্টাল সার্জন।

এ ছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় আরও ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএসের ফলে তিন হাজার ১২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশের কথা থাকলেও তার আগে স্থগিত ও বাতিলের এ সিদ্ধান্ত জানাল কমিশন।

আরও পড়ুন