২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৪:০৭, ১৮ জুলাই ২০২৬

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন এবং বোর্ডগুলো সেভাবেই প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত হওয়ায় ফল প্রস্তুতের চূড়ান্ত কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এই কারিগরি ও প্রশাসনিক কারণেই নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা যাচ্ছে না।

আশাহত হওয়ার কিছু নেই জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, “ফল প্রকাশে খুব বেশি দেরি হবে না।” তিনি আশা প্রকাশ করেন যে, এই জুলাই মাসের মধ্যেই যাবতীয় কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছিলেন, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে।

জিএ

আরও পড়ুন