এইচএসসির ফল শনিবার, জানবেন যেভাবে

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৬:৪২, ৩০ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল শনিবার, জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন।

ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে তা সংগ্রহ করতে পারবেন।

বোর্ডগুলোর প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে দেখতে ও ডাউনলোড করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবে।

পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল জানতে পারবেন। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <স্পেস> নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর এবং পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে।
(উদাহরণ: ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে লিখতে হবে HSC Dha 123456 2026 এবং পাঠাতে হবে 16140 নম্বরে।)

প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী সন্তুষ্ট না হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। এ কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে চলবে। পুনর্নিরীক্ষণ আবেদনের বিস্তারিত নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

জিএ

আরও পড়ুন