শেখ হাসিনার দ্রুত ফাঁসি কার্যকর চান শহীদ আবু সাঈদের বাবা
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাবা। তিনি বলেন, ভারত থেকে এনে শেখ হাসিনার দ্রুত বাংলার মাটিতে ফাঁসি কার্যকর করলেই আমি খুশি হবো।