চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১২:০৪, ৪ মার্চ ২০২৬

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য নতুন করে স্টাডি ভিসা দেবে না । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

মঙ্গলবার  প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, উল্লিখিত দেশগুলো থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩৫ হাজার আশ্রয়প্রার্থী বৈধ উপায়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

-এর তথ্যমতে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান থেকে আগত শিক্ষার্থীদের আশ্রয় আবেদনের হার ৪৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও ২০২৫ সালের মধ্যে শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ২০ শতাংশ কমিয়ে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে, তবুও স্টাডি ভিসাধারীরা এখনো মোট আবেদনকারীর ১৩ শতাংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন আশ্রয় দেবে। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার মেনে নেওয়া হবে না। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে ব্রিটিশ রাজনীতিতে অভিবাসন ইস্যু বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ফ্রান্স থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে সরকার চাপে রয়েছে। একই সঙ্গে বৈধ পথে আসা ব্যক্তিদের আশ্রয় আবেদন কমানোর দিকেও জোর দিচ্ছে কর্তৃপক্ষ।

/এআর

আরও পড়ুন