ফেলোশিপ নিয়ে বিনা মূল্যে পিএইচডি করুন হংকংয়ে

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৬:৩৭, ২৯ অক্টোবর ২০২৫

ফেলোশিপ নিয়ে বিনা মূল্যে পিএইচডি করুন হংকংয়ে

ছবি: সংগৃহীত

সম্পূর্ণ বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হংকং। ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

২০০৯ সালে হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয় হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩০০টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷ আবেদনকারীরা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষাতেও সুযোগ রয়েছে আবেদনের। 

শিক্ষার্থীরা যে আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসেবে যোগদান করতে পারবেন 

*সিটি ইউনিভার্সিটি অব হংকং;

*হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়;

*লিংনান বিশ্ববিদ্যালয়;

 

*চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং;

*হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয়;

*হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি;

*হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি;

*হংকং বিশ্ববিদ্যালয়;

সুযোগ-সুবিধা

*ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি প্রদান করা হবে;

*একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা প্রদান করা হবে;

এ ছাড়াও অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা  প্রদান করা হয়ে থাকে;

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক যেসব শিক্ষার্থী সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন এবং ফুল-টাইম পিএইচডি হিসেবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

*প্রাতিষ্ঠানিক অসাধারনতা;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ ( ILETS)। তবে অ্যাকাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে ILETS এর প্রয়োজন নেই;

*গবেষণা ক্ষমতা ও সম্ভাবনা থাকতে হবে;

*যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে;

*নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে;

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীদের অনলাইনে হংকং পিএইচডির জন্য একটি প্রাথমিক আবেদন করতে হবে। আবেদন করতে ও ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫।

/এআর

আরও পড়ুন