জাতীয় বাজেট

প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বেড়ে দাঁড়াল ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৬:৩৫, ১১ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বেড়ে দাঁড়াল ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা

আগামী ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক শিক্ষাখাতে বড় ধরনের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এবার এ খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য বেশি।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবিত বাজেটের শিক্ষা খাতের বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে প্রাথমিক শিক্ষাখাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা। এবার তা বাড়িয়ে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

বাজেট অনুযায়ী, শিক্ষা খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা মোট জিডিপির প্রায় ২ শতাংশ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা এবং কারিগরি শিক্ষায় ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে, ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা মোট জাতীয় বাজেটের প্রায় ১২.১ শতাংশ।

বিশ্লেষকদের মতে, প্রাথমিক শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন