টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৩:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ। সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, শাহবাগ থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে মারধর করলেও এখনো কোনো মামলা গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, এমনকি থানার ভেতরে ঢুকে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপরও হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।
/এআর