আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: বিরোধী নেতা

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৪:১৯, ১২ মার্চ ২০২৬

আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: বিরোধী নেতা

সংসদে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান। সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় স্পিকারের কাছে তিনি আশা প্রকাশ করেন, সংসদ পরিচালনায় সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। পাশাপাশি বিরোধী দলের নেতা হিসেবে স্পিকারের কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।

/এআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন