টিএনএন ডেস্ক
প্রকাশ: ২০:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
আদালতের নির্দেশ পেলে আবেদনের ভিত্তিতে কয়েকটি আসনের ভোট পুনর্গণনা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো ধরনের তড়িঘড়ি করেনি। আইন অনুযায়ী নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ করা হয়েছে। ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি কমিশনের এখতিয়ারের বাইরে নয়, তবে এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা জোট যদি ফলাফল নিয়ে আপত্তি জানাতে চান, তাহলে তাদের জন্য আইনের পথ খোলা রয়েছে। আদালত থেকে সুনির্দিষ্ট নির্দেশনা এলে সংশ্লিষ্ট আসনে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এছাড়া আরও কয়েকজন প্রার্থী নিজ নিজ আসনে পুনর্গণনার আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
/এআর