ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াত আমির

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১২:২০, ২০ মার্চ ২০২৬

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। সংগৃহীত

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ওপর চরম ভোগান্তি ও জুলুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এবারের ঈদযাত্রায় দেশের মানুষ ইতিহাসের অন্যতম নিকৃষ্ট অব্যবস্থাপনার শিকার হয়েছে এবং এর দায় সরকারকেই নিতে হবে।

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জামায়াত আমিরের ভাষ্য, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্য থেকেই এই অব্যবস্থাপনার ভিত্তি তৈরি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ঈদ উপলক্ষে শহর থেকে বিপুলসংখ্যক মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। কিন্তু বাস্তবে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে যে, ঈদযাত্রায় বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছে—যা তিনি ‘চরম মিথ্যাচার’ বলে অভিহিত করেন।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের এই কষ্ট ও হতাশার দায় নেবে কে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশে আবারও ফ্যাসিবাদ কায়েমের কোনো চেষ্টা হলে জাগ্রত জনগণ ও যুবসমাজ তা মেনে নেবে না। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

/এআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন