আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: পাটোয়ারী

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১২:৩১, ১৮ মার্চ ২০২৬

আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী। সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। বুধবার (১৮ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে তার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এসব আলাপচারিতা থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিনি বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করবেন। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আবারও বলেন, তার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শকেই তিনি তার চলার পথের শক্তি হিসেবে দেখেন।

সবশেষে তিনি উল্লেখ করেন, ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এক আত্মিক যাত্রার সূচনা করেছেন এবং সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও সঠিক পথের দিকনির্দেশনা কামনা করেন।

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন