হার্টে ব্লক: সিঙ্গাপুর যাবেন না জামায়াত আমির, দেশেই সার্জারি করাতে অনড়

ডেস্ক নিউজ

প্রকাশ: ২২:৫১, ৩০ জুলাই ২০২৫

হার্টে ব্লক: সিঙ্গাপুর যাবেন না জামায়াত আমির, দেশেই সার্জারি করাতে অনড়

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

বুধবার ( ৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম।

সাংবাদিকদের তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

তিনি জানান, দলীয়ভাবে জামায়াত আমিরকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল।

কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো জানান, দলীয়ভাবে আলাপ-আলোচনা শুরু হয়েছে।

ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জামায়াত আমিরের ব্যক্তিগত মেডিকেল চিকিৎসকের বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা দেশের বাইরে এ অপারেশনের পরামর্শ দিলে, জামায়াত আমির সেই পরামর্শ জোরালোভাবে নাকচ করে দেন।

তিনি (জামায়াত আমির) দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে দেশেই অস্ত্রোপচার অর্থাৎ হার্টের বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন