ছাত্রদল আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দেবে না : রাকিবুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যতদিন ছাত্রদল বেঁচে থাকবে ততদিন বাংলার মাটিতে আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দেবে না। জুলাই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের সকল ইউনিট ঝাঁপিয়ে পড়েছিল।