জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত। ১৯৭০ সালের ২০ আগস্ট এক অধ্যাদেশের মাধ্যমে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।